মাদারীপুর, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উজেলায় বাস চাপায় এক ইজিবাইকযাত্রী নিহত হয়েছেন। আহত হন তিনজন।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনায় নিহত রতন শেখের (৫৫) বাড়ি উপজেলার তেলিকান্দি গ্রামে।
আহতদের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাজৈর থানার ওসি নওশের আলী বলেন, রাজৈর ডিগ্রি কলেজের তিন শিক্ষার্থী ও রতন শেখ ইজিবাইকে করে বরিশালের দিকে যাচ্ছিলেন।
বিপরীত দিক থেকে আসা একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রতন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৯৩৬ ঘ.
bdnews24