২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নারী পোশাক শ্রমিক খুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক নারী পোশাক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

নারায়ণগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক নারী পোশাক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উত্তর ভুলতা থেকে নাছিমা বেগম (৩২) নামের ওই পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। নাছিমা মানিকগঞ্জ কচুয়ার তোফাজ্জল হোসেনের মেয়ে। তিনি রবিটেক্স নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন। এলাকাবাসীর বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া বলেন, ১০ দিন আগে উত্তর ভুলতার কাশেম মোল্লার বাড়িতে নাছিমা ও তার স্বামী মনির হোসেন ঘর ভাড়া নেন। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে নাছিমাকে শ্বাসরোধ করে হত্যার পর মনির পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাশেম মোল্লার বাড়ির কেয়ারটেকার মইনুদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৫৫ ঘ.