২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের জেরে ভোলায় পরিবহন ধর্মঘট

ছাত্রদের সঙ্গে সংঘর্ষে শ্রমিক নিহতের ঘটনাকে কেন্দ্র করে ভোলার সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 08:06 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ভোলা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদের সঙ্গে সংঘর্ষে শ্রমিক নিহতের ঘটনাকে কেন্দ্র করে ভোলার সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। শ্রমিকরা সোমবার সকালে টায়ার জ্বালিয়ে, রাস্তায় গাছ ফেলে ও বাস দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দূরপাল্লার কোনো বাস এদিন ভোলা থেকে ছেড়ে যায়নি। বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত বাসশ্রমিক মমিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।” এদিকে ছাত্রদের মারধর, ক্যাম্পাস ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা কলেজ ক্যাম্পাসে এবং শ্রমিকরা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল বাস টার্মিনালে অবস্থান নিয়ে থাকায় উত্তেজনা বিরাজ করছে। ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে গত রোববার দুপুর থেকে ভোলা সরকারি কলেজের ছাত্রদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে পুলিশ, পথচারী, ছাত্র ও শ্রমিকসহ অন্তত ৮০ জন আহত হয়। নিহত হন ভোলার লালমোহন উপজেলার চরলক্ষ্মী গ্রামের বাস শ্রমিক মোমিন। ভোলা থানার ওসি সোহরাব আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাস টার্মিনাল ও কলেজ ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৪০১ ঘ.