২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানছড়িতে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় রোববার পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

খাগড়াছড়ি জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় রোববার পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এরা হল পানছড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জুনাল চাকমা (১৪) এবং ফুটন্ত তালুকদার (১৮)। ফুটন্ত তালুকদারের বাবা অমিতাভ তালুকদার বলেন, দুই বন্ধু মিলে পুকুরে মাছ ধরতে নেমেছিল। কিন্তু সাঁতার না জানায় তারা ডুবে যায়। পানি থেকে তুলে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৩ ঘ.