২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ১ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনার আটপাড়া উপজেলা সদরের নয়াপাড়া গ্রামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 06:55 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

নেত্রকোনা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার আটপাড়া উপজেলা সদরের নয়াপাড়া গ্রামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টায় নয়াপাড়া গ্রামের একটি গাছে ঝুলন্ত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে আটপাড়া থানার ওসি সালেমুজ্জামান জানান। নিহত শাওন ভুইয়া (১৬) ওই গ্রামের ফেরদৌস ভুইয়ার ছেলে। সে স্থানীয় বুজ্জের বাজারের একজন চাল ব্যবসায়ী। উপজেলার বানিয়াজান ইউনিয়ন পরিষদের সদস্য এনায়েত হোসাইন জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে নৈশভোজ শেষে বাড়ি থেকে বাইরে গিয়ে আর ফেরেনি শাওন। সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার পরিবারের সদস্যরা তাদের বাড়ির পেছনে একটি গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। ওসি সালেমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য শাওনের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৪৮ঘ.