২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ‘জীবনশঙ্কায়’ মাহফুজের বিরুদ্ধে জিডি

প্রধানমন্ত্রীর জীবনের ঝুঁকি তৈরি হয়েছে- এমন আশঙ্কা প্রকাশ করে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 03:16 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর জীবনের ঝুঁকি তৈরি হয়েছে- এমন আশঙ্কা প্রকাশ করে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ব্যক্তি। ঢাকা নিউজ এজেন্সি অব বাংলাদেশের সম্পাদক শিবলী মাহমুদ মঙ্গলবার বিকালে রাজধানীর শাহবাগ থানায় এ জিডি করেন। থানার উপ-পরিদর্শক আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্প্রতিত মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীকে ‘বাচাল’ বলায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর জীবনের ঝুঁকি তৈরি রয়েছে বলে জিডিতে উল্লেখ করেছেন শিবলী। “এ বিষয়ে নিয়ম অনুয়ায়ী তদন্ত করা হবে”, বলেন উপ-পরিদর্শক আশিক। গত মে মাসে লন্ডনে এক অনুষ্ঠানে এটিএন বাংলা চেয়ারম্যান বলেন, “আরে, প্রাইম মিনিস্টার কত না কথা বলেন। প্রাইম মিনিস্টারের বক্তৃতা শুনছেন না, ওইটাও বলছে, আমরা কি ড্রয়িংরুম পাহারা দেওয়ার দায়িত্ব নিছি? এইটা হচ্ছে, বেশি কথা বলতে বলতে বাচালের ফট করে একটা মিসটেক হয়ে যায় না, এ রকম একটা মিসটেক হয়ে গেছে।” তার ওই মন্তব্যে মানহানীর অভিযোগে এর আগে চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, কক্সবাজার, সিলেট, নড়াইল, গোপালগঞ্জ, পিরোজপুর ও দিনাজপুরে মোট ১২টি মামলা হয়। এর মধ্যে পাঁচটিতে মাহফুজকে তলব করেছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরআরডি/জেকে/০৯১০ ঘ.