২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা থেকে দুটি বিদেশি রিভলবারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 09:52 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

রাজবাড়ী, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা থেকে দুটি বিদেশি রিভলবারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে পাংশা পল্লী বিদ্যুৎ এলাকা থেকে মেজদার ইলাইজ ভুট্টকে (২৬) গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহীর চারঘাটের সোলেমান মণ্ডলের ছেলে। পাংশা থানার ওসি মো. আব্দুল খালেক জানান, গোপনে খবর পেয়ে পল্লী বিদ্যুৎ এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে মিষ্টির প্যাকেটের মধ্যে গুলি ভরা দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগজিনসহ ইলাইজকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পাংশা থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৪৯ ঘ.