২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দু’গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 07:57 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

হবিগঞ্জ, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে উপজেলার শিবপাশা গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত বেলাল মিয়া (২৭) শিবপাশা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। আজমিরীগঞ্জ থানার ওসি তৈয়মুর বখত চৌধুরী জানান, শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তকছির মিয়ার পক্ষের লোকদের সঙ্গে একই গ্রামের নুর মিয়া, মুজিব মিয়া ও সেলিম মিয়ার লোকদের মধ্যে আগে থেকে বিরোধ চলে আসছে। এর জের ধরেই উভয়পক্ষ লাঠিসোটা, টেটা, ফিকলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষস্থলেই নিহত হন বেলাল। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩৫৫ঘ.