২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 11:13 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ফরিদপুর, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের সালথা উপজেলায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামের একটি পাটক্ষেত থেকে রিয়াজুল ইসলামের (১১) লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় রিজিয়া-রশীদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবার নাম মজিবর রহমান শেখ। সালথা থানার ওসি মো. আফসারউদ্দিন জানান, শুক্রবার বিকালে খেলতে বের হওয়ার পর রিয়াজুল আর বাড়ি ফেরেনি। সকালে তার বাড়ির পাশে একটি পাটক্ষেতে গ্রামবাসী রিয়াজুলের লাশ দেখতে পায়। ওসির ধারণা রিয়াজুলকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রাখা হয়। এ ব্যাপারে রিয়াজুলের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০৭ ঘ.