চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানার নারিকেলতলা বেড়িবাঁধ এলাকায় এক তরুণী (২৪) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হল- সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার মৃত বিজু মিয়ার ছেলে মো. এরশাদ (২৪) এবং দক্ষিণ হালিশহর এলাকার নূর আলমের ছেলে আবু বকর (৫০)। তারা দুজনই নারিকেলতলা এলাকায় বসবাস করে।
বন্দর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে বেড়িবাঁধ এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গেলে তরুণীটি গণধর্ষণের শিকার হয়।
এ ঘটনায় শনিবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫০৬ ঘ.
bdnews24