নওগাঁ, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোররাতে উপজেলার শহীদ জিয়া কারিগরী কলেজ মাঠে অনুষ্ঠিত আনন্দ মেলায় এ ঘটনায় নিহত যুবকের নাম হাবিবুর রহমান (২৫)। তিনি উপজেলার চক মহেশ গ্রামের বাসিন্দা।
ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, মেলার ভেতরে হাবিবুরকে সন্ত্রাসীরা রাত আড়াইটার দিকে ছুরিকাকাঘাতে গুরুতর জখম করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের মামা আনোয়ার হোসেন দাবি করেন, পারিবারিক শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে ।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৪১৩ ঘ.
bdnews24