ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে ভূমিধসে প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বুধবার রাতে এক বিবৃতিতে তিনি শোক প্রকাশের পাশাপাশি নিখোঁজ মানুষদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান।
প্রবল বর্ষণের কারণে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে মঙ্গলবার ভূমি ধসে শিশুসহ ৯০ জনের বেশি জনের মৃত্যু হয়েছে।
খালেদা জিয়া বলেন, “এই ধরনের মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই।”
বিরোধীদলীয় পাহাড়ধসের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পাহাড় ধসে প্রাণহানিতে শোক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২২১৫ ঘ.
bdnews24