কুড়িগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম)- ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রসহ সব কয়টি নদ-নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে শুরু করেছে।
বুধবার সকালে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল ৬টা পর্যন্তব্রহ্মপুত্রে পানি ৬৬ সেন্টিমিটার, তিস্তার কাউনিয়া পয়েন্টে ২৩ সেন্টিমিটার ও ধরলার ফেরিঘাট পয়েন্টে ৬৪ সেন্টিমিটার পানি বেড়েছে।
স্থানীয়রা জানায়, কুড়িগ্রাম সদর, চিলমারী, ফুলবাড়ী, নাগেশ্বরী, রৌমারী, রাজীবপুর, রাজারহাট ও উলিপুর উপজেলার শতাধিক চর, দ্বীপচর ও নদী সংলগ্ন গ্রাম প্লাবিত হয়ে পড়েছে।
এতে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক গ্রামের প্রায় ৪০ সহস্রাধিক মানুষ। তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট, আমন বীজতলা, পাট ও সবজি ক্ষেত।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আবেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার যাত্রাপুর, ভোগডাঙ্গা, মঘলবাসায় ইউনিয়নে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। সেখানে আবাদি জমি-ঘরবাড়ি ভাঙছে এবং নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ক্ষয়ক্ষতির হিসেব জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা শহর লাগোয়া ধরলা সেতুর কাছে কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কটির কাছ ঘেঁষে ভাঙ্গন দেখা দিয়েছে।
সড়কটির এ ভাঙণের ফলে যে কোন মুহুর্তে ওই এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার বেগমগঞ্জ, হাতিয়া ও বজরা ইউনিয়নের চরাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং এই তিন ইউনিয়নে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।
হাতিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্রহ্মপুত্র নদের প্রবল ¯্রােতে হাতিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে।
যেকোন মুহুর্তে বাঁধটি ভেঙ্গে গেলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ার আশংকা রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৫০০ ঘ.
bdnews24