২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভটিজিংয়ের দায়ে কারাদণ্ড

উত্ত্যক্তের অপরাধে নোয়াখালীতে এক তরুণকে চার মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 12:18 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

নোয়াখালী, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তের অপরাধে নোয়াখালীতে এক তরুণকে চার মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল কাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন। দণ্ডিত নুরউদ্দিন (১৮) সদর উপজেলার রামহরিতালুক গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। সুধারাম থানার ওসি আবুল কালাম চৌধুরী জানান, নুরউদ্দিন দীর্ঘদিন ধরে খলিপারহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে ছাত্রীর অভিবাবকেরা ওই যুবকের পরিবারের কাছে বিচার দিলে সে আরো বেপরোয়া হয়ে ওঠে। মঙ্গলবার সকালে ছাত্রীটির পরিবার এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানালে দুপুরের দিকে অভিযান চালিয়ে খলিপারহাট থেকে নুরউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৮১৩ ঘ.