২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ব্যবসায়ী খুন

গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হন আরো দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 01:32 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

গাজীপুর, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হন আরো দুজন। পুলিশ জানায়, রোববার রাতে মাওনার শৈলাট গ্রামে এ হত্যাকা- ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। নিহত ব্যবসায়ী আবুল কালাম (৩২) শ্রীপুর উপজেলার লৈলাট গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি এলাকার বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানে মালামাল সরবরাহ করতেন। নিহতের বন্ধু আহত বাবুল (৫০) ও ভগ্নিপতি আব্দুল কুদ্দুসকে (৪৭) ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতের ভাই হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, কালাম রাত ১০টার দিকে বন্ধু ও ভগ্নিপতিকে নিয়ে মাওনা চৌরাস্তা থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি শৈলাট গ্রামের মোস্তফার বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপ এর গতিরোধ করে। পিক-আপ থেকে ১৪-১৫ ব্যক্তি নেমে ধারালো অস্ত্র দিয়ে অটোরিকশায় থাকা কালাম, বাবুল ও কুদ্দুসকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। কালামের শ্বাসনালী, দুই পায়ের রগ কেটে যায় এবং মাথার মগজ বের হয়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী বাবুল ও কুদ্দুসকে গুরুতর অবস্থায় ঢাকায় নিয়ে যায় বলে জানান নিহতের ভাই। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভোর রাতে নিহতের ভাই বাদী হয়ে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। মামলায় ব্যবসায়িক প্রতিপক্ষরা কালামকে হত্যা করেছে বলে অভিযোগ করা হয় অটোরিকশাচালক নঈমুদ্দীন (২৮), যাত্রী গোলাম ফারুক (৫৫) ও মাহফিজুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯২৯ ঘ.