২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ২টি ঝুটের গুদাম ভস্মীভূত

সাভারের আশুলিয়ায় রোববার সকালে দু’টি ঝুটের গুদাম পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 12:33 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

সাভার, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় রোববার সকালে দু’টি ঝুটের গুদাম পুড়ে গেছে। সকাল ১০টার দিকে গোরাট এলাকায় শরীফ হোসেন ও মোহাম্মদ আলীর এ দুই গুদামে আগুন ধরে। অগ্নিনির্বাপন দলের দু’টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নিকাণ্ডের কারণ সর্ম্পকে কিছু জানা যায়নি। তবে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শরীফ হোসেন ও মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিপক্ষের লোকজন তাদের গুদামে আগুন দিয়েছে। তারা অবশ্য প্রতিপক্ষের কারো নাম জানাতে পারেননি। এ ঘটনায় তারা মামলা করবেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮১৮ ঘ.