ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরো ১৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে গত বৃহস্পতিবারের তারিখ দিয়ে এসব নিয়োগ দেওয়া হয়। আগামী ১ জুলাইয়ের মধ্যে তাদের নিজ নিজ ক্যাডারের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের দপ্তরে যোগ দিতে বলা হয়েছে।
এদের মধ্যে প্রশাসন ক্যাডারে দুইজন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে একজন, কৃষি ক্যাডারে একজন, স্বাস্থ্য ক্যাডারে একজন, পশুসম্পদ ক্যাডারে একজন এবং সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন বিষয়ে মোট সাতজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/১৭৫২ ঘ.
bdnews24