২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিটিআই-এ থাকছেন অতিথি প্রশিক্ষক

প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণে পিটিআইগুলোতে স্থায়ী শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের ‘দক্ষ’ প্রশিক্ষকদের অতিথি বক্তা হিসাবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 12:33 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণে পিটিআইগুলোতে স্থায়ী শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের ‘দক্ষ’ প্রশিক্ষকদের অতিথি বক্তা হিসাবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয় থেকে জারি করা এ সংক্রান্ত পরিপত্রে বলা হয়, “প্রশিক্ষণার্থীদের বহুমুখী জ্ঞান অর্জনের সুবিধায় সংশ্লিষ্ট পিটিআই প্রশিক্ষণে জাতীয় পর্যায়ের প্রশিক্ষক, মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য বিভাগীয় সরকারি কর্মকর্তাকে অতিথি বক্তা হিসাবে প্রশিক্ষক তালিকায় অন্তর্ভুক্তি করা হবে।” এছাড়া জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও জেলার অন্যান্য সরকারি কর্মকর্তা এবং শিক্ষাবিদদের পিটিআইর অতিথি বক্তা হিসাবে অন্তর্ভুক্ত করা হবে বলে পরিপত্রে বলা হয়। দীর্ঘ দিন থেকে পিটিআইর স্থায়ী শিক্ষকরাই প্রশিক্ষণ দিয়ে আসছিলেন। বর্তমানে দেশের ৫১টি জেলায় ৫৫টি পিটিআই রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পিটিআইবিহীন ১২ জেলায় পিটিআই স্থাপনে কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/১৮২৪ ঘ.