২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যে বিতরণের এক ট্রাক বই আটক

বিনামূল্যে বিতরণের এক ট্রাক পাঠ্যপুস্তক পুরনো কাগজ হিসেবে দেখিয়ে ঢাকা নিয়ে যাওয়ার সময় সেগুলো আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 12:26 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

কুষ্টিয়া, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনামূল্যে বিতরণের এক ট্রাক পাঠ্যপুস্তক পুরনো কাগজ হিসেবে দেখিয়ে ঢাকা নিয়ে যাওয়ার সময় সেগুলো আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহরের কাস্টমস মোড় থেকে এগুলো আটক করা হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাস্টমস মোড়ে অভিযান চালিয়ে জাতীয় পাঠ্যক্রম ও পাঠপুস্তক বোর্ডের বই বোঝাই ওই ট্রাকটি আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক পালিয়ে গেছেন। তিনি জানান, পুরনো কাগজ হিসেবে বইগুলি ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এর আগে চলতি বছরের এপ্রিলে কুষ্টিয়া থেকে আরো এক ট্রাক বিক্রয় নিষিদ্ধ বই উদ্ধার করে পুলিশ। এই বই উদ্ধার প্রসঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/এএল/১৮২৩ ঘ.