চট্টগ্রাম, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোংরা পরিবেশে বিস্কুট ও পাউরুটি উৎপাদন এবং অবৈধভাবে তা বিক্রির অপরাধে চট্টগ্রামে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে বন্দরনগরীর বাকলিয়ার আর এম ফুড প্রোডাক্টস নামের ওই কারখানাকে জরিমানা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআইর উপপরিচালক এস এম ইসহাক আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং অবৈধভাবে তাতে বিএসটিআইর মানচিহ্ন ব্যবহার করে তা বাজারজাত করায় ওই কারখানাকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় র্যাব-৭ এর একটি দল এবং বিএসটিআই কর্মকর্তারা সহযোগিতা করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/১৮০৬ ঘ.
bdnews24