২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘার পৌর মেয়র গ্রেপ্তার

সাংসদকে গালিগালাজ ও চাঁদা দাবির অভিযোগে রাজশাহীতে এক পৌর মেয়রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

রাজশাহী, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদকে গালিগালাজ ও চাঁদা দাবির অভিযোগে রাজশাহীতে এক পৌর মেয়রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঘা পৌর মেয়র আক্কাস আলীকে বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বাঘা থানার ওসি আলী আহম্মেদ হাশমি জানান, বুধবার সন্ধ্যার দিকে আক্কাস আলী মদ্যপ অবস্থায় স্থানীয় সাংসদ শাহরিয়ার আলমের বাড়ির সামনে গিয়ে অকথ্যভাষায় গালিগালাজ করেন। এ সময় তিনি সাংসদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি এবং হত্যার হুমকিও দেন। এ ঘটনায় রাতেই আড়ানী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিপ্লব বাদী হয়ে আক্কাস আলীর বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর জেলা জজ আদালতের নাজিরসহ আদালতের ছয় কর্মচারীকে আহত করার ঘটনায় আক্কাছ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। আক্কাস আলীর বিরুদ্ধে শ্লীলতাহানি, মসজিদের মুসুল্লিদের নামাজের অসুবিধা সৃষ্টি, পুলিশকে মারপিটসহ বিভিন্ন অভিযোগে বাঘা থানায় ১৭টি মামলা ও ১৯টি জিডি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৭১৭ ঘ.