চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালি থানার কেসিদে রোড এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার প্রথম প্রহরে ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হলে মো. জাবেদ হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়। জাবেদ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আবু কমান্ডরের বাড়ির আইয়ূব ইসলামর ছেলে।
জাবেদের কাছ থেকে একটি পিস্তল, একটি শ্যূটারগান, গুলি ও পাঁচ রাউন্ড কার্তুজসহ আরো কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) স্বদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় সাত থেকে আট জন সশস্ত্র ডাকাত জড়ো হয়।
গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাদের মধ্যে থেকে জাবেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৫৪৮ ঘ.
bdnews24