চাঁপাইনবাবগঞ্জ, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের ওপারে সোমবার বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
আহত মোহাম্মদ বকুল (১৮) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোল্লাহাট গ্রামের মোহাম্মদ মতুর ছেলে।
গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের মেজর আবু নাঈম ও স্থানীয়রা সাংবাদিকদের জানান, বকুলসহ কয়েকজন চোরাচালানি সোমবার রাত ২টার দিকে আজমতপুর সীমান্ত দিয়ে ভারতের ১০০ গজ ভেতরে ঢুকলে বিএসএফ সদস্যরা গুলি করে।
সঙ্গীরা বকুলকে এপারে এনে হাসপাতালে ভর্তি করে, বলেন বিজিবি কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৮১৪ ঘ.
bdnews24