২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

রাজধানীর ওয়ারীতে রাস্তায় ওপর থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 07:43 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর ওয়ারীতে রাস্তায় ওপর থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে ওয়ারীর অভিসার সিনেমা হলের সামনের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ওয়ারি থানার ওসি রফিকুল ইসলাম। তিনি জানান, আনুমানিক একুশ বছর বয়সের ওই নারীর পরনে লাল রঙের সালোয়ার ও কামিজ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/আরএ/১৩৪০ ঘ.