২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে তরুণী ধর্ষিত, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ সদরে শনিবার রাতে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

নারায়ণগঞ্জ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরে শনিবার রাতে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। ফতুল্লার পাগলা দৌলতপুরে এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ইব্রাহিম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে শ্যামপুরে একটি জুতার কারখানায় কাজ শেষে বাসযোগে দৌলতপুর এলাকায় এসে নামেন মেয়েটি। সেখান থেকে হেঁটে বাড়ি ফেরার পথে তিনি ধর্ষণের শিকার হন। এ ঘটনায় মেয়েটির ভগ্নিপতি থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান ওসি আব্দুল মতিন। গ্রেপ্তার ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯২২ ঘ.