চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ৭০০ ইয়াবা বড়িসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়, উপজেলার মৌলভী বাজার এলাকা থেকে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উজ্জ্বল মল্লিক (২৬) ও মো. রাসেল (১৯)। উজ্জ্বল কক্সবাজার জেলার রামু উপজেলায় এবং রাসেল একই জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই লক্ষ ৮০ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/আরএ/১৭৪০ ঘ.
bdnews24