২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাসপাতালকে জরিমানা

রেফ্রিজারেটর বিকল থাকার কারণে চট্টগ্রামের একটি হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেফ্রিজারেটর বিকল থাকার কারণে চট্টগ্রামের একটি হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে বন্দরনগরীর খুলশী থানার জাকির হোসেন সড়কে হলিক্রিসেন্ট হাসপাতালকে এ জরিমানা করা হয়। চট্রগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় র‌্যাবের একটি দল সহযোগিতা করে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/১৯৩৭ ঘ.