২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুটি লাশ উদ্ধার

সিরাজগঞ্জের দুটি স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 10:15 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

সিরাজগঞ্জ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের দুটি স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া থেকে অজ্ঞাতনামা (৪০) এবং কাজীপুর উপজেলার চরগিরিশ গ্রামের একটি পাট ক্ষেত থেকে মাজম আলী (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। মহাসড়ক পুলিশের হাটিকুমরুল থানার ওসি আলী ফরিদ আহম্মেদ সাংবাদিকদের জানান, নিহত ব্যক্তি মহাসড়কে চলাচলকারী কোনো যানবাহনের ছাদ থেকে পড়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কাজীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ করিম জানান, মাজম আলী রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, তাকে ঘুম থেকে তুলে এনে শ্বাসরোধে হত্যা করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাহার আলী বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন বলেও এসআই মাসুদ করিম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬০৩ ঘ.