২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে গৃহবধূকে ধর্ষণ

ফেনীর সোনাগাজী উপজেলায় ‘জলদস্যু’রা রোববার রাতে এক গৃহবধূকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ফেনী, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী উপজেলায় ‘জলদস্যু’রা রোববার রাতে এক গৃহবধূকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোরে চরচান্দিয়া গ্রামের অসুস্থ ওই গৃহবধূকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একইদিন দুপুরে তিনি নিজে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা সোনাগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার গভীর রাতে ‘জলদস্যু’ আনোয়ার হোসেন মিন্টুসহ ৮-৯ জন সশস্ত্র ব্যক্তি ওই বাড়িতে হামলা চালায়। তারা স্বামী ও শ্বশুরকে বেঁধে গৃহবধূকে ধর্ষণ করে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, মামলায় মিন্টু, কামাল ও টিপুসহ নয়জনকে আসামি করা হয়েছে। মিন্টু এলাকার ‘জলদস্যু মিন্টু বাহিনী’র প্রধান বলে তিনি জানান। সোনাগাজী থানার ওসি মো. নবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০৮ ঘ.