ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে এক কিশোরকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জে সোনাকান্দা খেলার মাঠে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শাকিল আহম্মেদ (১৫)। এ বছর এসএসসি পাস করেছে বলে স্বজনরা জানান।
নিহতের বাবা শাহাবুদ্দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, বিকালে শাহ আলী নামে এক যুবক শাকিলের বুকে ছুরি মেরে পালিয়ে যায়।
প্রথমে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি সন্ধ্যা ৭টার দিকে শাকিলকে ঢামেক হাসপাতালে আনলে চিকিৎসক জানান, শাকিল মারা গেছেন।
শাকিল এ বছর কেরানীগঞ্জ ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেছে।
ছেলের হত্যাকা-ের কারণ সম্পর্কে শাহাবুদ্দিন জানাতে পারেননি।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দুই ভাই এক বোনে মধ্যে শকিল দ্বিতীয় ছিলেন। বাড়ি কেরানীগঞ্জের পুরাতন সোনাকান্দায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২২২ ঘ.
bdnews24