২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে উঠতে গিয়ে পা কাটা পড়ল

নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে ওঠার সময় নিচে পড়ে পা কাটা পড়েছে এক যুবকের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

নারায়ণগঞ্জ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে ওঠার সময় নিচে পড়ে পা কাটা পড়েছে এক যুবকের। শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেল গেটে এ দুর্ঘটনায় একটি পা হারান মাহবুবুল আলম। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাহবুব ঢাকার গেন্ডারিয়ার ধুপখোলা এলাকার মো. দিলুর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ১০টার দিকে ঢাকা যাওয়ার জন্য শহরের ১ নম্বর রেলগেট সংলগ্ন মিষ্টিমুখ দোকানের সামনে থেকে দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন মাহবুব। কিন্তু ট্রেনের হাতল ধরার পর পাশের ফলের দোকানের বাঁশে ধাক্কা লেগে ট্রেনের নিচে পড়ে যান। এতে তার ডান পায়ের অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যায়। এ ব্যাপারে রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশন মাষ্টারের দায়িত্বে থাকা আলাউদ্দিন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ রকম খবর আমার কাছে জানা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৭ ঘ.