২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

সিরাজগঞ্জ সদর উপজেলার সলঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 11:18 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

সিরাজগঞ্জ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর উপজেলার সলঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচজন। রোববার ভোরে সলঙ্গার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জের আনোয়ার হোসেন, জহুরুল ইসলাম, আলতাফ হোসেন ও মানিকগঞ্জের কুটি মিয়া। চারজনই ট্রাকের আরোহী। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামান জানান, গরু বোঝাই একটি ট্রাক মহাসড়কের নাইমুড়ীতে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় আম বোঝাই অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার সময় আরো দুইজন মারা যায়। ট্রাক দুটি আটক করা হয়েছে এবং এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৭১৭ ঘ.