ঝালকাঠী, জুন ১০ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর কাঁঠালিয়ায় ৮৭ বছর বয়সী এক বৃদ্ধকে তার ৭০ বছর বয়সী স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে কাঁঠালিয়া উপজেলার ছিঁটকী গ্রামের হামিদ খানের (৮৭) স্ত্রী পরি বেগম (৭০) খুন হন। হত্যকা-ের সময় বাড়িতে এই দম্পতি ছাড়াও হামিদের বিধবা বোন নূরজাহান নূরী (৫৫) উপস্থিত ছিলেন।
নূরজাহানের বরাদ দিয়ে কাঁঠালিয়া থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় স্ত্রীকে বটি দিয়ে কোপায় হামিদ। এ সময় নূরজাহান ভাইকে বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করেন তিনি।
আহত নূরজাহান স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সকাল ৮টায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
হামিদ-পরি দম্পতির দুই মেয়ে ঢাকায় চাকরি করে বলে জানায় পুলিশ।
নিহতের ভাই আবুল বাশার হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/১২৩৩ ঘ.
bdnews24