২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজে হামলা: রিমান্ড শেষে ২ আসামি কারাগারে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় দ্বিতীয় দফায় গ্রেপ্তার ইমরান মোল্লা ও ইয়াকুব আলীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 05:22 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় দ্বিতীয় দফায় গ্রেপ্তার ইমরান মোল্লা ও ইয়াকুব আলীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম রেজাউল করিম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক ফরিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এদিন তাদের পক্ষে কোনো জামিনের আদেশ ছিল না। এর আগে গত সোমবার এ মামলার অপর আসামি জাহেদুল ইসলাম সৌরভ হামলার সঙ্গে সে ছাড়াও আরো কয়েকজনের নাম উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দি শেষে সেদিন তাকেসহ প্রথম দফায় গ্রেপ্তার ইলিয়াস মাস্টার সুমন ও মীর হোসেনকেও কারাগারে পাঠানো হয়। গত ২৮ মে রাজধানীর মহাখালীর আমতলীতে বিডিনিউজ কার্যালয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই সময় সন্ত্রাসীরা এই অনলাইন সংবাদপত্রটির সহসম্পাদক রিফাত নেওয়াজ, প্রতিবেদক সালাউদ্দিন ওয়াহিদ প্রীতম ও অফিস সহকারী রুহুল আমিনসহ কয়েকজনকে কুপিয়ে জখম করে। ঘটনার পরদিন সৌরভ, সুমন, মীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে ৩০ মে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ইমরান ও ইয়াকুবকে সাভার এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২৩২৫ ঘ.