২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হাতকড়া নিয়ে পালালো আসামি

গাজীপুরে থানা থেকে আদালতে নেওয়ার পথে গাড়ি থেকে লাফিয়ে পালিয়েছে হাতকড়া পরা আসামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 05:19 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

গাজীপুর, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে থানা থেকে আদালতে নেওয়ার পথে গাড়ি থেকে লাফিয়ে পালিয়েছে হাতকড়া পরা আসামি। বুধবার দুপুরে কাপাসিয়া থানা থেকে গাজীপুর জেলা সদরের আদালতে নেওয়ার পথে মাদক মামলার আসামি সুজন (২২) পালিয়ে যায় বলে জানায় পুলিশ। কাপাসিয়া থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে মাদক মামলার আসামি সুজন, মাসুদসহ (২৬) তিনজনকে কাপাসিয়া থানা থেকে গাড়ি করে গাজীপুরের আদালতে নিয়ে যাচ্ছিলেন কনস্টেবল আমিনুর রহমান ও হান্নান মিয়া। সদর উপজেলার সালনা এলাকায় পৌঁছলে সুজন ও মাসুদ হাতকড়া নিয়ে গাড়ি থেকে লাফ দেয়। পুলিশ মাসুদকে ধরতে পারলেও সুজন পালিয়ে যায়। সুজনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩১৪ ঘ.