২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে মালয়েশীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাত

বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার দাতো জামালউদ্দিন সাবেহ বুধবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 03:45 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার দাতো জামালউদ্দিন সাবেহ বুধবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌনে এক ঘন্টা স্থায়ী ওই সাক্ষাতকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৩৩ ঘ.