ভোলা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার লালমোহন পৌরসভার মেয়র ও দুই প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছেন এক কাউন্সিলর।
জেলার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিমের আদালতে সোমবার মামলাটি দায়ের করেন সাইফুল কবির।
বিচারক মুহাম্মদ মাহাবুবুল আলম মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- মেয়র এমদাদুল ইসলাম তুহিন, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও সহকারী প্রকৌশলী আব্দুস সাত্তার।
মামলার নথি থেকে জানা যায়, এমদাদুল ইসলাম তুহিন মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অর্থসহ প্রকৌশলীদের সহায়তায় বিভিন্ন প্রকল্পের দরপত্রের মাধ্যমে লাখ লাখ টাকা আতœসাৎ করেছেন।
ভোলা আদালতের আইনজীবী জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এমদাদুল ইসলাম তুহিন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি পৌর এলাকার বাসিন্দাদের স্বার্থ রক্ষায় কাজ করে আসছি। একটি পক্ষ যড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24