শেরপুর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী পাহাড়ে বন্যহাতির আক্রমণে একব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
সোমবার এ ঘটনায় আহত সোরহাব আলী (৫০) উপজেলার ফুলহাড়ি গ্রামের বাসিন্দা।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাওয়াকুচা ফরেস্ট বিট কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, বিকাল ৩টায় কাঠ সংগ্রহ করতে পাহাড়ে গিয়ে বন্যহাতির হামলায় পড়েন সোহরাব।
ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১৪১ ঘ.
bdnews24