গোপালগঞ্জ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার ভোর রাত ৩ টার দিকে মুকসুদপুর উপজেলার গোহালা শশ্মনে এ ঘটনা ঘটে। নিহত দুলাল শেখ (৩৫) নিহত শেখ মুকসুদপুর উপজেলার তাতিকাটা গ্রামের মঈন উদ্দিন শেখের ছেলে।
এছাড়া ফক্কার শেখ (৩৫) নামে অপর যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।
সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এস.আই বাহাজ উদ্দিন জানান, গোহালা শশ্মানের একটি ফাকা ঘরে বসে ৬/৭ যুবক রাতে জুয়া খেলছিল। জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জুয়াড়িরা দুলাল শেখ ও ফক্কার শেখকে ছুরিকাঘাত করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৬৩৬ ঘ.
bdnews24