২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কবর থেকে মরদেহ চুরি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি কবরস্থান থেকে ১২টি মরদেহ চুরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ফরিদপুর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি কবরস্থান থেকে ১২টি মরদেহ চুরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শনিবার দুপুরে তালমা ইউনিয়নের ধুতুরাহাটি গ্রামের কয়েকজন কৃষক বিষয়টি টের পেয়ে সবাইকে জানান। তালামা ইউনিয়ন পরিষদ সদস্য তৈয়বুর রহমান সাংবাদিকদের বলেন, বেলা ১২টার দিকে কয়েকজন কৃষক কবরস্থান এলাকায় বিশ্রাম করতে গিয়ে নতুন ও পুরনো ১২টি কবর খালি দেখেন এবং কঙ্কাল চুরির ঘটনাটি টের পান। পরে আরো খোঁজাখুঁজি করে কবরস্থান সংলগ্ন ঝোপ থেকে বস্তায় রাখা তিনটি মাথা ও হাত-পায়ের হাড় উদ্ধার করে। নগরকান্দা থানার ওসি দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩১ ঘ.