গাজীপুর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ নদী দূষণের দায়ে টঙ্গীর একটি ডাইং কারখানাকে ৩১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
শনিবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গীর পাগাড়ে এভারওয়ে ইয়ার্ন ডাইং লিমিটেড নামে ছাড়পত্রহীন ডাইং কারখানাটি ২০০৯ সাল থেকে তুরাগ নদীতে বর্জ্য ফেলে দূষিত করছে।
কারখানাটি পরিবেশ আইনে লাল শ্রেণিভুক্ত বলে উল্লেখ করে বলা হয়েছে, শুনানিকালে কারখানার মালিক মো. মনিরুজ্জামান দোষ স্বীকার করেছেন।
শনিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (্্এনফোর্সমেন্ট) মোহাম্মাদ মুনীর চৌধুরী কারখানার ব্যবস্থাপনা পরিচালককে এ দ- এবং কারখানার বেআইনি ডাইং কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
পরিবেশ অধিদপ্তরের পরীক্ষা-নিরীক্ষায় কারখানাটিতে স্থাপিত বর্জ্য পরিশোধনাগারটি সম্পূর্ণ অকার্যকর পাওয়া যায়।
সাম্প্রতিককালে এ কারখানা থেকে ৯ কোটি ৮০ লাখ লিটার কেমিক্যাল মিশ্রিত অশোধিত বর্জ্য নির্গত হওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৫৬ ঘ.
bdnews24