২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হামলায় আহত হুইপ অধ্যক্ষ ওহাব

যশোরের মনিরামপুর উপজেলায় হামলায় জাতীয় সংসদের হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়িসহ ১১টি গাড়ি অগ্নিসংযোগ ও ভাংচুর হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 08:15 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

যশোর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের মনিরামপুর উপজেলায় হামলায় জাতীয় সংসদের হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়িসহ ১১টি গাড়ি অগ্নিসংযোগ ও ভাংচুর হয়। শনিবার সকাল পৌনে ১২টার দিকে উপজেলার বিলকাপালিয়া এলাকায় এ হামলায় ওহাব ছাড়াও অভয়নগর উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেকসহ বেশ কজন আহত হয়েছেন। হামলার আহতদের মধ্যে ছয়জন পুলিশ সদস্যও রয়েছেন বলে অভয়নগর থানার ওসি আহসান হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। আওয়ামী লীগ সংসদ সদস্য ওহাব তার নির্বাচনী এলাকাভুক্ত বিলকাপালিয়ায় নদী ব্যবস্থাপনার সংক্রান্ত প্রকল্প টিআরএম-এর কাজ পরিদর্শনে গেলে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সাংবাদিক কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ হামলার প্রতিবাদে বেলা সাড়ে ১২টা থেকে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যশোরের নোয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছে। হুইপ ওহাবের সফর সঙ্গী সাংবাদিক কামরুল আরো জানান, টিআরএম প্রকল্পবিরোধী একটি পক্ষ এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৪১৭ ঘ.