চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর একটি গুদাম ঘরে আগুন লেগে আট লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর পশ্চিম নাসিরাবাদের গ্রীনভিউ আবাসিক এলাকার একটি গুদাম ঘরে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে বলে আগ্রাবাদ ফায়ার স্টেশনের জেষ্ঠ্য কর্মকর্তা ফরিদ উদ্দিন চৌধুরী জানিয়েছেন।
ফরিদ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই এলাকার র্যাবেন ফ্যাশন অ্যান্ড ফ্যাব্রিক্স নামের একটি কারখানার তুলা ও ঝুট কাপড়ের গুদামে আগুন লাগে। এতে দশ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।”
আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এইচএএইচ/১০২৩ ঘ.
bdnews24