২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকু- উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 04:20 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

চট্টগ্রাম, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকু- উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শেখপাড়া অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলম (৪২) কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পুটিয়া গ্রামের আলী হোসেনের পুত্র। সীতাকু- মহাসড়ক পুলিশের কুমিরা ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামগামী একটি অটোরিকশাকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিয়ে চালক আলম ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি ফেলে চালক পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১০২০ ঘ.