২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার ইস্পাত কারখানার ৬৭ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ বন্দর, ঢাকার ডেমরা ও শ্যামপুরে চারটি ইস্পাত কারখানা থেকে ৬৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 05:18 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

নারায়ণগঞ্জ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ বন্দর, ঢাকার ডেমরা ও শ্যামপুরে চারটি ইস্পাত কারখানা থেকে ৬৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। এরমধ্যে বুধবার বন্দরের বিক্রমপুর রিরোলিং মিলস থেকে ১৫ লাখ এবং ডেমরার আল আকসা স্টিল লিমিটেড থেকে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বাকি দুই কারখানা ঢাকার ডেমরার জহির স্টিল মিল ও মোহনা স্টিল মিলে অভিযান চালানো হয় রোববার। জহির স্টিল মিল থেকে ১৫ লাখ এবং মোহনা স্টিল মিল থেকে ২৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ অভিযান চালান বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো স্টিল মিলেরই বায়ু দূষণ নিরোধক আধুনিক প্রযুক্তি নেই, যা স্টিল এন্ড রিরোলিং মিলের জন্য বাধ্যতামূলক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৪ ঘ.