২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ডাকাতের চোখ উপড়ে নিলো জেলেরা

ভোলার মনপুরা উপজেলার দুর্গম চর নিজামে আটকের পর চার নৌ-ডাকাতের চোখ উঠিয়ে নিয়েছে স্থানীয় জেলেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 07:40 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ভোলা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার মনপুরা উপজেলার দুর্গম চর নিজামে আটকের পর চার নৌ-ডাকাতের চোখ উঠিয়ে নিয়েছে স্থানীয় জেলেরা। এরা হলেন- কবির (২৮), রাসেল (২৭), শাজাহান (৩০) ও বেলাল (৩১)। এদের সবার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। মনপুরা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বুধবার সকাল ৯টার দিকে চর নিজাম মৎস্যঘাটে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ওই চার জনকে আটক করা হয়। আটকের পর প্রথমে গণপিটুনি দেওয়া হয়। এরপর বিক্ষুব্ধরা চার ডাকাতের প্রত্যেকের দুটো চোখই উঠিয়ে নেয়। এরা মেঘনার দুর্র্ধষ জলদস্যু কালাম বাহিনীর সদস্য বলে জানান তিনি। চর নিজাম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের উদ্ধার করেছে জানিয়ে ওসি বলেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার জন্য তাদের মনপুরায় আনা হচ্ছে। এর আগে মঙ্গলবার রাতে চরফ্যাশনের ঢালচরের পূবের চরে আরো এক জলদস্যুকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দেয় জেলেরা। তার অবস্থাও আশঙ্কাজনক। এখনো তার পরিচয় জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৩৪২ ঘ.