২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিবাগে ভগ্নিপতির গুলিতে শ্যালক নিহত

রাজধানীর শাহজাহানপুরে ভগ্নিপতির গুলিতে শ্যালক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে শান্তিবাগে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহজাহানপুরে ভগ্নিপতির গুলিতে শ্যালক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে শান্তিবাগে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোজাম্মেল হোসেন মিলন (৪০)। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে। শাহজাহানপুর থানার ওসি আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে মিলন ভগ্নিপতি হাফিজুলের ১৪৩ শান্তিবাগের বাসায় যান। কথা কাটাকাটির এক পর্যায়ে মিলনকে লক্ষ্য করে গুলি করেন হাফিজুল। এতে ঘটনাস্থলেই নিহত হন মিলন। পুলিশ খবর পেয়ে ওই বাসা থেকে মিলনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে ওসি জানান। তিনি বলেন, ঘটনার সময় হাফিজুল মদ্যপ অবস্থায় ছিলো বলে প্রাথমিক তদন্তে জানা যায়।ওই সময় মিলনের বোন বাসায় ছিলো কিনা সেসম্পর্কে নিশ্চিত হতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২০৩৯ ঘ.