২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতার সফরে প্রধানমন্ত্রী

বার্ষিক ইউএস-ইসলামিক বিশ্ব ফোরামে যোগ দিতে দুই দিনের সফরে মঙ্গলবার কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 05:45 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ষিক ইউএস-ইসলামিক বিশ্ব ফোরামে যোগ দিতে দুই দিনের সফরে মঙ্গলবার কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে দোহার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহার রিজ কার্লটন হোটেলে তিন দিনের এই ফোরাম শুরু হবে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা মঙ্গলবার স্থানীয় সময় পৌনে ১২টায় দোহা আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন বলে আশা করছেন। প্রধানমন্ত্রীকে বিমান বন্দর থেকে সরাসরি রিজ কার্লটন হোটেলে নিয়ে যাওয়া হবে। কাতার সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন বলে জানান প্রেসসচিব। বুধবার বিকেলে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১১৩৭ ঘ.