ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আহ্বান করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচির ডাক দিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
সোমবার সন্ধ্যায় মহাখালীর আমতলিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের নিচে সাংবাদিক রিফাত নেওয়াজ এবং সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতমকে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা। হামলায় আহত হয়েছেন অফিস সহকারী রুহুল আমিনও।
এ ঘটনায় সারাদেশে সাংবাদিকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/এইচএ/০২০৪ ঘ.
bdnews24