২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে গৃহবধূ খুন

বাগেরহাটের শরণখোলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 12:15 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

বাগেরহাট, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী যুবক। সোমবার দুপুরে উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূর নাম ফরিদা বেগম (৪০)। তিনি তাফালবাড়ি গ্রামের রুস্তম হাওলাদারের স্ত্রী। শরণখোলা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘরে কাজ করার সময় প্রতিবেশী রুহুল আমিন হাওলাদার (৩০) ফরিদাকে দা দিয়ে এলোপাতারি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মারা যান ফরিদা। এলাকাবাসী রুহুল আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে শরলখোলা থানায় একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৮২১ ঘ.